স্বার্থপর একটা সর্ব নাম
চালাক মা,ছোট খোকা,তার সাথে বাবা বোকা,
এই নিয়েই “আমরা” ,
ফ্লাটে ঢোকে কাজের মাসী,অজিত কাকু মুখে হাসি,
দাদু এলে মুখ গোমড়া ।
ছোট খোকা বড় হল,’কাউন্টার অনেকে দিল‘;
নীতার মা বলে চ্যাংড়া;
পাশের ফ্লাটে নীতা থাকে,লাল টপ-টায় বেশ লাগে,
‘ব্যালকনিতে পাশাপাশি, ‘আমরা‘।
চালাক নীতা,ছোট খোকা,তার সাথে আমি বোকা,
এই নিয়ে এখন ‘আমরা‘।
মা এখন কাজের মাসি,বাবার মুখে নেইকো হাসি,
তারা এখন ‘তোমরা‘।
ছোট খোকা সাগর পার,নীতার ছবিতে ফুলের হার,
আমার মুখ গোমড়া;
লাঠি হাতে একা চলি,মনে মনে শুধু বলি,
“স্বার্থপর সর্বনাম ‘আমরা‘”।
05/06/07
Filed under: Uncategorized | Leave a Comment »